মনিরামপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার মুড়াগাছা গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে প্রতিপক্ষের হামলায় মনিরামপুরের মুড়াগাছা গ্রামে ৫ জন্ াহত হয়েছেন। আহতরা হচ্ছেন- ওই গ্রামের ফজের আলী (৬০), তার ৩ কন্যা নাসিমা খাতুন (২০), বামুরা খাতুন (২২), রেশমা খাতুন (৩২), জামাতা বিল্লাল হোসেন (৩৫)। ফজের আলী জানিয়েছেন তার ৩ কন্যা। কোন ছেলে নেই। তাই তার জমি জোরপূর্বক দখল করে রওশন ও জোহর আলী ঘর নির্মাণ করছে। এতে বাধা দিলে তারা লোকজনি নেয় হামলা চালায় এবং লাঠি দিয়ে বেম প্রহার করলে তারা ৫ জন আহত হন।

ভাগ