যবিপ্রবি সংবাদদাতা ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় র্যাগ ডে। ২০১৫-১৬ শিাবর্ষের ‘প্রত্যয়ী-১৫’ ব্যাচের বিদায় উপলে ২০১৬-১৭ শিাবর্ষের শিার্থীদের সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিার্থী এবং অতিথিরা রেজিস্ট্রেশন করে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। বিদায়ী ব্যাচ, সাবেক শিার্থী এবং অতিথিদের জন্য রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা। অনুষ্ঠান হবে দু দিনব্যাপী। আগামীকাল বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। বিকেলে শিার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সন্ধ্যায় শুরু হবে হার্ডওয়ে ব্যান্ডের কনসার্ট। বৃহস্পতিবার অনুষ্ঠিত জ্যেষ্ঠ শিার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় শুরু হবে ব্যান্ডসঙ্গীতনিুষ্ঠান। মাতাবে ক্রাউন্ড, সমন্বয় এবং ওডিসাস ব্যান্ড। সবশেষে আসবে সময়ের আলোচিত ব্যান্ড লালন। ইতোপূর্বে প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদাভাবে র্যাগ ডে আয়োজন করা হতো । এবারই প্রথম সম্মিলিত ভাবে সব ডিপার্টমেন্টের শিার্থীদের অংশগ্রহণে দিনটির আয়োজন হতে যাচ্ছে।




