কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় র্যাব-৬ সাতীরা ক্যাম্প সদস্যদের অভিযানে ৪৬ বোতল ফেনিডিলসহ সোমবার একজনকে আটক করা হয়েছে। আটক আক্তারুল ইসলাম (২৮) উপজেলার ঝাপাঘাট সরদার বাড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে। র্যাব সাতীরা কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন জানান,এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা হয়েছে।





