স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার মহিষাডাঙ্গা উত্তরপাড়ায় গত রোববার রাতে অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেনসিডিলসহ কুদ্দুস আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিবি পুলিশের ইনসপেক্টর সৈয়দ আল মামুনের নেতৃত্বে একটি টিম রোববার রাত সোয়া ৯টার দিকে মহিষাডাঙ্গা উত্তরপাড়ার আব্দুস সামাদের ছেলে মাদক ব্যবসায়ী কুদ্দুস আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে তাকে আটক করা হয়। পরে তার ঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।





