লোকসমাজ ডেস্ক॥ অস্ত্র, মাদক ও জাল টাকার মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার স্বামী মফিজুর রহমানেরও ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেেিত সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। এ ছাড়া জাল টাকার মামলায় পাপিয়া ও তার স্বামীর দুই সহযোগীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই আসামি হলেন সাব্বির খন্দকার ও শেখ তায়্যিব।
এর আগে পাপিয়াসহ চারজনকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। বিমানবন্দর থানায় করা জাল টাকার মামলায় পাপিয়া, তার স্বামীসহ চারজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত।
এ ছাড়া শেরেবাংলা নগর থানায় করা অস্ত্র ও মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীকে ৫ দিন করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। আদালতে দেখা যায়, পাপিয়াসহ চারজনকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে এজলাসকে তোলা হয়। এরপর তাদের আসামির কাঠগড়ায় রাখা হয়। রাষ্ট্রপরে আইনজীবীরা আদালতকে বলেন, আসামিদের কাছ থেকে জাল টাকা, অবৈধ অস্ত্র ও মাদক পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। এসব ঘটনার রহস্য উদঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। তবে আসামিপরে আইনজীবীরা আদালতের কাছে দাবি করেন, এসব রাষ্ট্রপরে সাজানো নাটক। আদালত উভয় পরে শুনানি নিয়ে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।





