বটিয়াঘাটায় ৫ টি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম শনিবার বাজার সদরে ৫ টি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় নিপা ফার্মেসির স্বত্বাধিকারী প্রাণ কৃষ্ণ সরকারকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫ হাজার টাকা, সাহা ফার্মেসির স্বত্বাধিকারী বিপ্লব সাহাকে ১০ হাজার টাকা, হারান চন্দ্র দাসের মিষ্টির দোকান বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্টে ২ হাজার টাকা, চপলা স্টোরের স্বত্বাধিকারী নিহার মন্ডলকে ৫ হাজার টাকা ও লিটন ঘোষের মিষ্টির দোকান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। আদালত পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাগ