অ্যাসিড ব্যবহারের অনুমতি নেই, যশোরে জুয়েলার্সে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ যশোরে রোববার দুটি সোনার দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আলাদা অভিযান চালিয়ে ওই ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করে। পেশকার শেখ জালাল উদ্দিন জানান, সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি ও মো. মাহমুদুল হাসান পরিচালিত আলাদা ভ্রাম্যমাণ আদালত শহরের চুড়িপট্টির নিউ সাহা জুয়েলার্স এবং কাপুড়িয়াপট্টির কর্মকার জুয়লার্স ওয়াকার্সে অভিযান চালান। এ সময় অ্যাসিড ব্যবহারের অনুমোদন না থাকায় আদালত ওই দুটি সোনার দোকানে মোট আড়াই হাজার টাকা জরিমানা করেন। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার বারীনগর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজারের আদি শিকদার মিষ্টান্ন ভান্ডার এবং হারুন স্টোরকে মোট ৭ হাজার টাকা জরিমানা করে।

ভাগ