মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তে ৪ অনুপ্রবেশকারী আটক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে চারজনকে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। বিজিবি সূত্রে প্রকাশ, শুক্রবার সন্ধ্যায় বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে চার অনুপ্রবেশকারিকে আটক করা হয়। ৫৮ বিজিরির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, বাঘাডাঙ্গা বিওপি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করে বিজিবি। আটককৃতদের পারাপারে সহযোগিতা করার জন্য চার দালালের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। শনিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ভাগ