স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ শহরে থানার সামনে সাখওয়াত হাসান নিলয় (১৯) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নিলয় এবার এইচএসসি পরীক্ষার্থী দিয়েছে। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হারুন উর রশিদের ছেলে। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। নিলয়ের বাবা হারুন উর রশিদ জানান, ঝিনাইদহ শহরে শাকিল ব্যাগ হাউসের মালিক শাকিলের সাথে নিলয়ের তর্কবিতর্ক হয়। এ ঘটনার জের ধরে শাকিল নিলয়কে দেখে নেওয়ার হুমকি দেয়। শহরের মধ্যে একা পেয়ে সন্ত্রাসী দলবল নিয়ে নিলয়ের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে শাকিল। নিলয় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শনিবার বিকেলে তার বাবা মামলা করবেন বলে জানান।





