যশোরে র‌্যাব পুলিশের আলাদা অভিযানে ইয়াবা, ফেনসিডিল গাঁজাসহ ৬ জন আটক

স্টাফ রিপোর্টার॥ যশোরে র‌্যাব পুলিশের আলাদা অভিযানে ফেনসিডিল ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৬জনকে আটক করা হয়েছে। র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার বিকেল তিনটার দিকে চৌগাছা উপজেলার পুরোপাড়া বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে সাদি ফারাজি (২০) নামে এক যুবককে আটক করা হয়। সে যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকা থেকে আব্দুর রউফের ছেলে। তার কাছ থেকে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সহিদুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁচড়া চেকপোস্টের সামনে থেকে পারুল (৩২) নামে এক নারীকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানাস্থ গাজীপুর ঢাকালে পাড়ার সাজ্জাদ হোসেনের স্ত্রী। তার কাছ থেকে দেড়কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই শফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপশহর পার্কের সামনে থেকে নাম্বারবিহীন টিভিএস কোম্পানির অ্যাপাচি ব্র্যান্ডের একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়। এরা হলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের মৃত সাহেব আলী ছেলে সাদ্দাম হোসেন (২৪) এবং মিঠাপুকুর গ্রামের মৃত বাবার আলীর ছেলে আকবর হোসেন (২৩)। তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও একশ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। ইয়াবাগুলো মোটরসাইকেলের মিটারের নিচে বিশেষ কায়দায় লুকানো ছিল। অপর এক অভিযানে এএসআই শফিকুল ইসলাম গত ২১ ফেব্র“য়ারি রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বোলপুর মধ্যপাড়া গ্রাম থেকে আড়াইশ’ গ্রাম গাঁজাসহ ওবায়দুল ইসলামস (৩০ কে আটক করেন। ওবায়দুল ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। কোতয়ালি থানার এসআই মোখলেছুজ্জামান জানিয়েছেন, গত ২১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ছাতিয়ানতলা হঠাৎপাড়া থেকে সাড়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ আলম মন্ডল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের সামছুদ্দিন মন্ডলের ছেলে।

ভাগ