স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী যশোর মুন্সী মেহেরুল্লাহ ময়দানে অনুষ্ঠিত হবে আঞ্চলিক এসএমই পণ্য মেলা। জেলা প্রশাসন, বিসিক, নাসিব এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনায় ুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন এ মেলার আয়োজন করবে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষ ২৩ ফেব্রুয়ারি বিকেলে মেলার উদ্বোধন করবেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ুদ্র, মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের প্রচার, বিক্রয়ের বাজার সম্প্রসারল, পরামর্শ ও পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে সৃজনশীল মতামত গ্রহণ করার মধ্য দিয়ে শিল্পের বিকাশে এ মেলার আয়োজন করা হয়। মেলায় ৭০টি স্টল থাকবে।
যশোরে এসএমই মেলা হবে ভিন্নধর্মী। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও লাইব্রেরি বই এ মেলায় স্থান পাবে। মেলা সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। মেলার সার্বিক বিষয় সাংবাদিকদের অবহিত করেন নাসিবের সভাপতি মো. সাকির আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান, বিসিকের ডিজিএম ফরিদা ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মইনুল ইসলাম, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে অংশ নেন।





