খুলনা ব্যুরো॥ ছাত্রী ও অভিভাবকদের পথচলা নির্বিঘœ ও নিরাপদ করতে খুলনা মেট্রোপলিটন (কেএমপি) পুলিশের অভিযান শুরু হয়েছে। বুধবার (১৯ ফেব্র“য়ারি) অভিযানের শুরুতে মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের সামনে থেকে অর্ধশতাধিক বখাটে কিশোরকে আটক করা হয়। কেএমপির উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য জানান। বুধবার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে সোপর্দ করা হয়। শেখ মনিরুজ্জামান মিঠু জানান, ছাত্রী ও অভিভাবকদের উত্ত্যক্ত বন্ধ করতে কেএমপির এ অভিযান অব্যাহত থাকবে।





