স্টাফ রিপোর্টার ॥ এবছর ২ মার্চ সারাদেশের সাথে যশোরেও পালন করা হবে জাতীয় ভোটার দিবস। দিবসটি সুষ্ঠু ও সফলভাবে পালনের লক্ষ্যে বৃহস্পতিবার যশোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসের উদ্যোগে যশোর ভোটার দিবস উদযাপন কমিটির আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যশোর ভোটার দিবস উদযাপন কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। সঞ্চালনা করেন কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। বিষয়ভিত্তিক মূল বক্তব্য তুলে ধরেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ। আলোচনায় অংশ নেন কমিটির সদস্য প্রবীণ শিক্ষক তারাপদ দাস, ড. মুস্তাফিজুর রহমান, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল প্রিপারেটরি কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, আনসার ও ভিডিপি যশোর জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান, যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, মতিয়ার রহমান মহিলা মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এএসএম শফীবিল্লাহ, মৎস সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আহম্মদ, স্কাউটস যশোরের সহকারী পরিচালক সালমা খানম ও যশোর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রণব দাস। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২ মার্চ সকাল সাড়ে নয়টায় কালেক্টরেট চত্বর থেকে প্রচার শোভাযাত্রা শেষে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।





