তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অপরাধে সাতক্ষীরার তালা উপজেলার নিউ রাণী ব্রিক্সে ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক এম.এম মোস্তফা কামালের নির্দেশে বৃহস্পতিবার তালার ইসলামকাটি মোড়ে অবস্থিত নিউ রাণী ব্রিক্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক। এ সময় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অপরাধে নিউ রাণী ব্রিক্সের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা এবং পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়।





