কেশবপুরে একরাতে ৩ বাড়ি ও দোকানে চুরি

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর উপজেলার পল্লীতে একরাতে তিনবাড়ি ও একটি দোকানে চুরি হয়েছে। চোরেরা মোবাইল ফোন, বাইসাইকেল ও দোকানের মালামালসহ টাকা চুরি করে নিয়ে যায়। জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাঁজিয়া গ্রামের সাংবাদিক জয়দেব চক্রবর্ত্তীর বাড়ি থেকে একটি ই এফ-৬ ওয়ালটন মোবাইল ফোন, আব্দুল বারির বাড়ির দোতলা থেকে ২টি মোবাইল ফোন, আনার আলী মোড়লের বাড়ির বারান্দা থেকে একটি বাইসাইকেল ও হরিতকিতলা মোড়ের শওকত আলীর মুদি দোকানের তালা খুলে মালামাল ও সাড়ে ৪শ টাকা চুরি করে নিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে এলাকায় এ ধরনের চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।

ভাগ