চারটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা বসুন্দিয়ায়

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে বুধবার অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে বেলা সাড়ে ১১ টার দিকে বসুন্দিয়া মোড়ের ৪টি প্রতিষ্ঠানে তদারকিমূলক বাজার অভিযান পরিচালনা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মূল্য তালিকা না থাকায় বসুন্দিয়া মোড়ের জে.এস (বাসুদেব সরকার) এবং আল আমিন রেস্টুরেন্টকে ভোক্তা-অধিকার সংরণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে স্থানীয় আনোয়ার মেডিকেল হলে অভিযান চালানো হয়। ওই ফার্মেসি থেকে এ সময় প্রচুর পরিমাণে ফিজিশিয়ান’স স্যাম্পল ও মেয়াদোর্ত্তীণ ওষুধ জব্দ করা হয়। এ কারণে আনোয়ার মেডিকেল হলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর বসুন্দিয়া মোড়ের মমতাজ বেকারির কারখানায় অভিযান চালিয়ে দেখা যায় যে, কারখানায় উৎপাদিত খাদ্যপণ্যের মোড়কে মেয়াদোর্ত্তীণের তারিখ এবং সর্বোচ্চ বিক্রিয় মূল্য লেখা নেই। এছাড়া খাদ্যদ্রব্যে তিকর কাপড়ের রং মেশানোর অপরাধে বেকারি কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাগ