কেশবপুরে যুবলীগ নেতা লাভলুকে কুপিয়ে জখম তিনজন আটক

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুকে দলীয় প্রতিপক্ষরা কুপিয়ে জখম করেছে। পুলিশ এ ঘটনায় ৩ জনকে আটক করেছে। একাধিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে যুবলীগ নেতা আবু সাঈদ লাভলু দলীয় কাজ শেষে নিজ বাড়ি পাঁজিয়ায় যাচ্ছিলেন। পথে কেশবপুর উপজেলা সদরের ডাকবাংলো সড়কে দলীয় প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে আহত লাভলুর ভাইপো নাজমুল সরদার ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত ডালিম হোসেন, সোহান ও হাবিবুর রহমানকে আটক করেছে।

ভাগ