ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ বুধবার দুপুরে শিরোমনিস্থ খুলনা বাস ডিপো পরিদর্শন ও র্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চেয়ারম্যান মো. এহছানে এলাহী। তিনি ডিপোর বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সকল কর্মকর্তা কর্মচারীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে তিনি ডিপো অভ্যন্তরে মসজিদের সামনে ফলজ বৃক্ষ রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসি খুলনা বাস ডিপোর ম্যানেজার মো. নায়েব আলী, প্রশাসনিক কর্মকর্তা মো. পারভেজ হোসেন, হিসাব রক্ষন কর্মকর্তা মো. জুয়েল সিকদার, ট্রাফিক ইনচার্জ রাজু মোল্লা, কারিগরি প্রধান জসিম শিকদার, কোষাধ্যক্ষ মো. মামুন সিরাজ, ডিপো সিবিএ সভাপতি সুজিত কুমার, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, মো. এনামুল প্রমুখ।




