অভয়নগরে কয়লার ড্যাম্প অপসারণের নির্দেশ

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে মহাসড়ক ও রেললাইনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশে রাখা কয়লার ড্যাম্প আগামী এক সপ্তাহের মধ্যে অপসারণ করার জন্য আমদানিকারকদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।  বুধবার বিকেলে অভয়নগর উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক এই নির্দেশ দেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো.সাইদুর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের। সম্মানীত অতিথি ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। সভায় পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার কয়লা দ্বারা মানবদেহসহ পরিবেশের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসকাবের সভাপতি আসলাম হোসেন, নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. মিনারা পারভিন, নওয়াপাড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যাক্ষ রবিউল হাচান, ডা. জুলফিকার আলী, সার ব্যবসায়ী সমিতির সম্পাদক শাহ্ জালাল হোসেন, ক্ষদ্র কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি রবিন অধিকারী ব্যাচা, কয়লা আমদানিকারক আনিছুর রহমান, শাহিন রেজা, শিক্ষক সুফিয়া খানম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অভয়নগর থানা পুলিশের ওসি মো.তাজুল ইসলাম, নওয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সোহাগ চৌধুরী প্রমুখ।

ভাগ