যশোরে নানা আয়োজনে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ র‌্যালি, কেক কাটা, আলোচনা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে গতকাল বিকেল ৫টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিমনা লোকজন র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে একাডেমি মিলনায়তনে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে শাম্মী ইসলাম দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, যশোর হচ্ছে সাংস্কৃতিক দিক দিয়ে অনেক এগিয়ে। এখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও পিছিয়ে নেই। তাই সাংস্কৃতিক অঙ্গনকে আরও এগিয়ে নেয়ার জন্য তিনি সার্বিক পৃষ্ঠপোষকতা দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি অধ্যাপক সুকুমার দাস, সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা কালচারাল অফিসার কাজী হায়দার আলী, সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, রওশন আরা রাসু, কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাড. আবু মুরাদ, কম. হাসিনুর রহমান, অধ্যক্ষ শাহিন ইকবাল, অ্যাড. আমিনুর রহমান হিরু প্রমুখ র‌্যালিতে যোগ দেন।

ভাগ