একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সংগ্রহ শুরু

সারা দেশে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। প্রেসকাব যশোরে মঙ্গলবার সকাল ১১টায় এ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হবে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুণ অর রশীদ ও সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। মৌলবাদ, ধর্মীয় সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ নির্মাণের সৈনিকরা এ কমিটির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন তারা। বিজ্ঞপ্তি।

ভাগ