স্টাফ রিপোর্টার ॥ আরবি ২০ জমাদিউসসানী বিশ্ব ইসলামী নারী দিবসের ঘোষণাকে স্বাগত জানিয়ে পালিত হলো ইনকিলাবে মাহদী মিশন যশোরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০ জমাদিউসসানি হযরত ফতেমাতুয্যহরার জন্মবার্ষিকীকে কেন্দ্র ১৪১৪ হিজরীর এই দিনে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল রোববার শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইরাকের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সাইয়্যেদ জামিন হুসাইন জাফরী আল নাজাফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রান্ড আয়াতুল্লাহ’র বিশেষ প্রতিনিধি আলহাজ্ব হাফিজ বাশির আল-নাজাফী। আলোচনা সভায় ইনকিলাবে মাহদী মিশন যশোরের পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আঞ্জুমানে রূহানীর সেক্রেটারি মাওলানা সাইয়্যেদ হাবীব রেজা হুসাইনী, ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুনির আব্বাস, সত্যের পথে চ্যানেলের পরিচালক মুস্তাক আহমেদ, মুড়লি ইমাম বাড়ির পেশ ইমাম ইকবাল হুসাইন, স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ী মোস্তফা খান ফিরোজ প্রমুখ। এর আগে মুড়লি ইমাম বাড়ির সভাপতি এহতেশাম উল আলমের তত্ত্বাবধানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি ও গজল পরিবেশিত হয়। পরে বিশ্ব ইসলামী নারী দিবসকে কেন্দ্র করে আশুরা ও চেহলুম অনুষ্ঠানে স্বেচ্ছাসেবিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাহিদুল ইসলাম বাবু।




