অ্যাড. নূর হোসেনের মৃত্যুতে আইনজীবী সমিতির শোকসভা

যশোর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মো. নূর হোসেনের মৃত্যুতে রোববার সকালে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারান্স ও শেষে সমিতির ১ নং ভবনে সভাপতি এম ইদ্রিস আলীর সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় তার কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণমূলক আলোচনা করেন অ্যাড. কাজী আব্দুস শহীদ লাল, অ্যাড. নজরুল ইসলাম. অ্যাড. মো. ইসহক, অ্যাড. এম সামছুর রহমান, অ্যাড. ইমামুল হাসান, অ্যাড. দেবাশীষ দাস, অ্যাড. মসিয়ার রহমান, অ্যাড. গাজী এনামুল হক, অ্যাড. মিজানুর রহমান (১), অ্যাড. আবু মুরাদ, অ্যাড. মাহমুদা খানম, অ্যাড. গাজী মুহা. মাহফুজুর রহমান, অ্যাড. আবু মোর্ত্তজা ছোট ও অ্যাড. এসএম বদরুজ্জামান পলাশ। শোকসভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এমএ গফুর। শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমিতির সদস্য অ্যাড. গাজী এনামুল হক। বিজ্ঞপ্তি।

ভাগ