যবিপ্রবি সংবাদদাতা ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গণিত কাব আয়োজিত আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নাামেন্টে প্রথমবার অংশ নিয়েই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগের ষষ্ঠ ব্যাচের ক্রিকেট দল সিক্স পাই হানটারস। নকআউট পদ্ধতির টুর্নামেন্টে প্রথম ম্যাচে স্ট্রোমি ডেল্টার বিরুদ্ধে সিক্স পাই হানটারসের ৬৩ রানের বড় ব্যবধানে জয়ই নিশ্চিত করে তাদের ফাইনালে খেলা। ফাইনালে তারা মুখোমুখি হয় পঞ্চ ব্যাচের ক্রিকেট দল ড্যাশিং ইন্টিগ্রালের। টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় সিক্স পাই হানটারস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ড্যাশিং ইন্টিগ্রালের সংগ্রহ দাড়ায় ৭৩।
জবাবে খেলতে নেমে অনিক, মোজাফফরের উদ্বোধনী জুটিই তুলে নেয় ২৬ রান। এক প্রান্তে উইকেট পড়লেও আরেক প্রান্ত থেকে মোজাফফরের মারদাঙ্গা ব্যাটিং খুব সহজেই জয়ের নোঙরে পৌঁঁছে দেয় সিক্স পাই হানটারসকে। সর্বোচ্চ রান করেন ষষ্ঠ ব্যাচের মোজাফফর। তিনি একই সাথে হন ম্যাচ সেরা এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন। টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলো পাঁচটি দল। ১মও ২য় ব্যাচের এবং স্যারদের নিয়ে দল স্ট্রোমি ডেল্টা, ৪র্থ ব্যাচের দল টিম ইনফিনিটি, ৫ম ব্যাচের রানারআপ ড্যাশিং ইন্টিগ্রাল, ষষ্ঠ ব্যাচের চ্যাম্পিয়ন পাই হানটারস্ এবং ৭ম ব্যাচের নবাগতদের গড়া দল লিমিট ব্রেকারস।





