স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিদগ্ধ গৃহবধূ মনোয়ারা বেগম (৪৫) মারা গেছে। পুলিশ জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া রোগী হিসেবে গতকাল দুপুরে মনোয়ারা বেগমকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। মনোয়ারা বেগম ঝিনাইদহের কালীগঞ্জের জাকের মোল্যার স্ত্রী।
এলাকাবাসী জানিয়েছেন, কাল সকালে আগুন ধরানোর সময় মনোয়ারা বেগমের কাপড়ে আগুন ধরে যায়। এতে তার সমস্ত শরীর ঝলসে যায়। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় এ হাসপাতালে এনে ভর্তি করা হয়। চিকিৎসকগণ জানিয়েছেন, আগুনে মনোয়ারা বেগমের শরীরে শতকরা ৯০ ভাগ পুড়ে গেছে। যা চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা অসম্ভব। শরীরের মাংসপেশী পুড়ে সিদ্ধ হয়ে গেছে। যে কারণে তার মৃত্যু হয়েছে।




