জাপা নেতা সিরাজুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও লেবুতলা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে যশোর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টি এই মাহফিলের আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের জেলা সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী মোল্লা, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরণ প্রমুখ। সভাপতিত্ব করেন সদর উপজেলা কমিটির সভাপতি মো. আজিজুর রহমান। দোয়া পরিচানা করেন জেলা কমিটির সহ-সভাপতি হাকিম মুফতি ফিরোজ শাহ।

ভাগ