যশোর এমএসটিপি স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ যশোর এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজের ২০২০ সালের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক নিভা রাণী পাঠক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান, দাতা সদস্য মো. মিজানুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন অ্যধক্ষ খাইরুল আনাম। শেষে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

ভাগ