প্রেমবাগে ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় ট্রাক ও নসিমনের সাথে সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। শনিবার যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ইমামুল ইসলাম জানান, এদিন দুপুরে খুলনাগামী ট্রাকের সাথে বিপরীতমুখি একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে নসিমনের যাত্রী ঘাট শ্রমিক রবিউল ইসলাম (৪০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর দু যাত্রী আলামিন শেখ (৩৫) ও তোহিদ (৩২)। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এসআই ওমর ফারুক বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভাগ