যশোরে পৃথক সহিংসতায় আটজন আহত

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক সহিংসতায় আটজন আহত হয়েছেন । আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে শার্শা উপজেলার চান্দুড়ীয়ার ঘোপ গ্রামে প্রতিপক্ষের কুড়ালের কোপে বুলবুলী মন্ডল (৩৬) নামে এক কৃষক আহত হয়েছেন। বুলবুল ী ওই গ্রামের মৃত জোহর আলী মন্ডলের পুত্র। তিনি জানিয়েছেন, সকালে একই গ্রামের কাপড় ব্যবসায়ী নাজমুল ইসলামের ছাগলে তার ক্ষেতের ফসল খায়। বুলবুলী এর প্রতিবাদ করেন। তখন নাজমুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা কুড়াল দিয়ে বুলবুলীর বুকে কোপ দেয়। এতে বুকে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। তখন তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার দেহে অস্ত্রোপচার করা হয়েছে। একই দিন যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া রাজাপুরে প্রতিপক্ষের হামল ায় স্বামী-স্ত্রী-ছেলেসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হচ্ছেন কাউরিয়া রাজাপুরের শাহাদৎ হোসেন শেখ (৬০), তার স্ত্রী রুবিয়া বেগম (৫০), দু’ পুত্র আবু সাঈদ (২৭) ও আবু সামা (১৯)।
আহতরা জানান, একই গোত্রের ইসহকের সাথে জমি নিয়ে তাদের বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে ইসহকের পুত্র সাগর প্রতিবেশী মিন্টু আমিনসহ ১৫/২০ জন এসে সকালে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে তারা গুরুতর আহত হন। এ ছাড়া গতকাল দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক তরিকুল ইসলাম (৪০), তার স্ত্রী রমিছা বেগম (৩৬), বোন সালেহা খাতুন (২০) আহত হন। রমিছা বেগমের ১শ’ টাকা হারিয়ে গেলে তিনি টাকার খোঁজ করতে থাকেন। এ সময় পাশের বাড়ির নাইম, কাইম ও আলামিন উদ্দেশ্যমূলকভাবে রমিছা বেগমের সাথে গোলযোল করে। এক পর্যায়ে নাইম গং হামলা চালায় এবং হাতুড়িপেটা করলে তারা আহত হন।

ভাগ