স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে যশোর জেলা পর্যায়ের খেলায় পাহাড় সমান রানের রেকর্ড গড়লো যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে তারা এই প্রথম ৫০ ওভারের কোন ম্যাচে দলীয় স্কোর পাঁচ শতকের কোটা টপকিয়ে ৫৪৮ রানের স্কোর সংগ্রহ করলো। যেটি যশোরের ক্রিকেট ইতিহাসে কোন দল করতে পারেনি। দলের টপ ওভার ব্যাটসম্যান হাসানের ব্যক্তিগত দুই শত রানের সুবাদে তারা এই পাহাড় সমান দলীয় স্কোর সংগ্রহ করে। খেলায় তারা প্রতিপক্ষ নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়কে ৪৯৩ রানে পরাজিত করে। যেটি আরও একটি রেকর্ড এত বড় রানের ব্যবধানে কোন দলকে প্রতিপক্ষকে পরাজিত করতে পারেনি। খেলাটি গতকাল শুক্রবার যশোর শামস উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। একই মাঠে অনুষ্ঠিত অপর একটি খেলায় বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়কে ৬৬ রানে পরাজিত করে যশোর কালেক্টরেট স্কুল। দিনের প্রথম টসে জিতে শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের নাস্তানুবাদ করে নির্ধারিত ৫০ ওভারে উইকেট হারিয়ে ৫৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে মিডল ওভার ব্যাটসম্যান হাসান ১৪৫ বল খেলে ৩০টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি হাকিয়ে ২১০ রান সংগ্রহ করে। এছাড়া অভি ঘোষ বেল্টু ৪৮৬, সাকিব হাসান ২, তারেক সিফাত ৬৬ এবং রেদোয়ান ইসলাম ৩৭ রান সংগ্রহ করে। দলে অতিরিক্ত থেকে আসে ৬২ রান। অপরদিকে বল হাতে নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের রহমান ২টি এবং মাহমুদুল হাসান মারুফ হোসেন ও ফামিদ ইসলাম ১টি করে উইকেট লাভ করে। নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় জয়ের জন্য ৫৪৮ রানের বিশাল বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষের বোলারদের তোপের মুখে ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৫ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। যেটি এই টুর্নামেন্টের সর্বনিম্ন দলীয় ইনিংস। দিনের অপর খেলায় টসে জিতে যশোর কালেক্টরেট স্কুল ব্যাট করতে নেমে ৩৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। জয়ের জন্য বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৩ রানে তাদের দলীয় ইনিংস গুটিয়ে ফেলে।




