শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে শিশু ধর্ষণের চেষ্টায় দায়েরকৃত মামলায় রবিউল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুুলিশ। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে পুলিশের উপ-পরিদর্শক এসআই খবির হোসেন তাকে গ্রেফতার করেন। তিনি নূরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের ছাত্তার গাজীর ছেলে। এ ঘটনায় শিশুর পিতা শ্যামনগর থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) খবির হোসেন জানান, প্রতিদিন মাদ্রাসা যাওয়া-আসার পথে রবিউল প্রায়ই ওই শিশুকে প্রলোভন দেখাতেন। এক পর্যায়ে গত ৯ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে রবিউল শিশুটিকে ফুসলিয়ে রামজীবনপুর গ্রামে ছামাদ গাজীর মাছের ঘেরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে পার্শ্ববর্তীরা লোকজন দ্রুত এগিয়ে আসলে রবিউল পালিয়ে যান। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে সাতক্ষীরায় প্রেরণ করা হয়েছে। রবিউলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





