শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর উপজেলা সদর বাজারে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও তাপমাত্রা সঠিক না থাকার অভিযোগে বিসমিল্লাহ ফার্মেসিকে ১০ হাজার, নুর ফার্মেসিকে ৫ হাজার, আল আমিন ফার্মেসিকে ৫ হাজার এবং সোনালী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা ওষুধ তত্ত্বাবধায়ক মো. মনির উদ্দীন আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।





