বাগেরহাট অফিস ॥ বাগেরহাটে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ। বুধবার সকালে মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামে তাদের নিজ বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,পুটিখালী গ্রামের মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে স্বপন(২৮) ও মজিবর ফরাজীর ছেলে নয়ন ফরাজী(২০)। এর আগে মঙ্গলবার রাতে মেয়েটির বাবা ধর্ষণের অভিযোগে স্বপন ও নয়নের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মোরেলগঞ্জ থানার ওসি কে.এম আজিজুল ইসলাম বলেন, রবিবার রাতে মেয়েটিকে ধরে নিয়ে স্বপন ও নয়ন ধর্ষণ করে রাস্তার ওপর ফেলে রেখে যায়। মেয়েটির বাবার এমন অভিযোগের ভিত্তিতে স্বপন ও নয়নকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





