বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট দলে অবৈধ খেলোয়াড় অন্তর্ভূক্ত করায় আব্দুস সামাদ একাডেমি বহিষ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের যশোর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অবৈধ খেলোয়াড় অন্তর্ভুক্তির অভিযোগে বহিষ্কৃত হয়েছে আব্দুস সামাদগ মেমোরিয়াল একাডেমি। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ক্রীড়া অফিসার ও প্রতিযোগিতার সদস্যসচিব মো. খালিদ জাহাঙ্গীর। তিনি বলেন, গত ৮ ফেব্রুয়ারি শনিবার শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ও ১০ ফেব্রুয়ারি সোমবার নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমী ৩ জন বহিরাগত খেলোয়াড়ের স্থলে ৪ জনকে খেলায়। একই সাথে সাইদুর রহমান নামের এক অছাত্রকে খেলায়। বহিরাগত ৪ খেলোয়াড়, রাদিত ইমন, মুন হোসেন, রাকিবুল ইসলাম ও রহমান হাসান। ৩ জনের পরিবর্তে ৪ জন বহিরাগত এবং একজন অছাত্র খেলানো বাইলজের গ-ধারার পরিপন্থি। যে কারণে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমীকে প্রতিযোগিতার চলতি মৌসুম ও আগামী মৌসুম থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ভাগ