যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে মল্লিক-সালেক পরিষদের নিরঙ্কুশ জয়

মাসুদ রানা বাবু ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে মল্লিক-সালেক-কবিরের নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। ২৭টি পদের মধ্যে এই প্যানেল থেকে ২৪ জন বিজয়ী হয়েছে।
অপরদিকে, মোকসেদ-সফী-শরিফুল ইসলাম সরু চৌধুরী-আসাদুজ্জামান মিঠুর নেতৃত্বাধীন প্যানেল থেকে ৩ জন বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ইয়াকুব কবির ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান মিঠু পেয়েছেন ৮৯ ভোট।
চারটি সহ-সভাপতি পদে এজেডএম সালেক ১২৭, মো. আখিরুজ্জামান সান্টু ১১৬, শফিউর রহমান মল্লিক ১০ ও মো. মোকসেদ সফী ৯৯ ভোট পেয়ে জয়লাভ করেন। একটি অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে এসএ আকসাদ সিদ্দিকী শৈবাল ১১৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মান্নান পেয়েছেন ৮৯ ভোট। দুটি যুগ্ম সম্পাদক পদে মো. শহিদ আহমেদ ১১৫ এবং এবিএম আখতারুজ্জামান ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একটি কোষাধ্যক্ষ পদে সোহেল মাসুদ হাসান টিটো ১১১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শফিউর রহমান মোহন পেয়েছেন ৯৬ ভোট। এছাড়া ১৪টি নির্বাহী সদস্য পদে শেখ শামস্-উল-বারী শিমুল ১৩৬, মো. রায়হান সিদ্দিকী প্রবাল ১৩০, এহসানুল হক সুমন ১২৮, আজগার আলী খান টিটো ১২২, মো. সোহেল আল মামুন নিশাদ ১১৮, মো. আমিনুল ইসলাম ১১৭, হিমাদ্রী সাহা মনি ১১৬, আনোয়ার হোসেন মোস্তাক ১১৬, শিমুল বিশ্বাস শিমু ১১৪, খায়েরুজ্জামান বাবু ১১৪, মাহমুদ রিবন ১১২, ইউসুফ হাসান ১১০, এসএম শামীম এজাজ ১০৯ ও অ্যাড. মো. নজরুল ইসলাম ১০৫ ভোট পেয়ে জয়লাভ করেন।
দুটি (উপজেলা সংরক্ষিত) নির্বাহী সদস্য পদে এসএম মাহমুদ হাসান বিপু ১১৬ ও মো. জুলহাস উদ্দীন ১০৭ ভোট পেয়ে জয়লাভ করেন। দুটি (মহিলা সংরক্ষিত) নির্বাহী সদস্য পদে সায়েদা বানু ১২২ ও ফেরদৌসি বেগম ১০৮ ভোট পেয়ে জয়লাভ করেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারীতে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২১৯ ভোটারের মধ্যে ২০৮ জন ভোটার তাদের ভোটাধিকারক প্রয়োগ করেন। ২০৮টি ভোটের মধ্যে মাত্র একটি ভোট বাতিল হয়। নির্বাচনকে ঘিরে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামসহ আশপাশ এলাকা মুখরিত হয়ে ওঠে। ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন।

ভাগ