প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত, আজকের পরীক্ষা দেয়া হলো না রায়হানের

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা আমদাবাদ গ্রামে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে তার হাত ও পা ভেঙে দিয়েছে। গুরুতর আহত অবস্তায় রায়হান আলীকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে তার আজকের কৃষি বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দেয়া বন্ধ হয়ে গেছে। গতকাল রাতে বন্ধুদের সাথে ঘুরতে গেলে এ হামলার ঘটনা ঘটে। রায়হান আলী (১৭) একই উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র। রায়হান আলী জানিয়েছেন, গত রাত সাড়ে ৭টার দিকে ৮/১০ জন বন্ধু মিলে আমদাবাদ বাজারে বেড়াতে যান। পরে আমদাবাদ গ্রামের আসিব নামে এক বন্ধুর বাড়িতে রেখে অন্যরা সেখান থেকে চলে যায়। এরপর আসিবের বাড়ি থেকে বের হওয়ার সময় ৩০/৩৫ জন লোক এসে তার ওপর হামলা চালায় এবং হকস্টিক, মেহগনি গাছের ডাল দিয়ে রায়হান আলীকে বেধড়ক মারপিট করে। এতে তার একটি পা ও হাত ভেঙে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। রায়হান বালিয়াভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। যশোর প্রিপারেটরী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তিনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা কেন্দ্রে তার রোল নং-২২৬১৮৩। আজ তার কৃষি বিজ্ঞান বিষয়ে পরীক্ষা ছিল। এ হামলায়ং আজকের পরীক্ষা দেয়া হচ্ছে না বলে রায়হান আলী জানিয়েছেন।

ভাগ