বাগেরহাটে কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক

বাগেরহাট অফিস ॥ বাগেরহাটে এক কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে মোস্তফা হাওলাদার (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মালোপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মোস্তফা বাগেরহাট সদর উপজেলার বাগমারা গ্রামের করিম হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, মোস্তফা ভ্যান নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফল কেনে। মঙ্গলবার দুপুরে মালোপাড়া দিয়ে যাওয়ার সময় ওই এলাকার ২য় শ্রেণিতে পড়া একটি কন্যা শিশুকে প্রলোভন দেখিয়ে রাস্তার পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে মোস্তফাকে ধরে পুলিশেকে দেয়। বাগেরহাট মডেল থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, একটি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মোস্তফা নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ভাগ