স্টাফ রিপোর্টার ॥ দৈনিক লোকসমাজের সিটি এডিটর ও বাংলাভিশনের যশোর প্রতিনিধি সেখ রাজেক জাহাঙ্গীরের মা সৈয়দা রাজিয়া বেগম ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে যশোর উপশহর ডি ব্লকের ১৮৬ নম্বর নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে।
সৈয়দা রাজিয়া বেগম স্বামী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদজোহর উপশহর ডি-ব্লক বাজার জামে মসজিদে নামাজে জানাজা শেষে ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সামাজিক, রাজনীতিক, সাংবাদিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মরহুমার ছোট ছেলে সাংবাদিক রাজেক জাহাঙ্গীর জানান, তার মা সৈয়দা রাজিয়া বেগম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েক মাস শয্যাশায়ী ছিলেন। সোমবার রাত পৌনে একটার দিকে তার শারীরিক অবস্থার অবনতির পরপরই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর পেয়ে রাতেই উপশহর এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মরহুমার বাড়িতে আসেন। সকালে যশোর জেলা বিএনপির আহবায়ক দৈনিক লোকসমাজের সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ সাংবাদিক নেতারা মরহুমার উপশহরের বাড়িতে যান। এ সময় নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের পাশে দীর্ঘক্ষণ অবস্থান করেন এবং সমবেদনা জানান।
জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও লোকসমাজের নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, ফকির শওকত, সম্পাদক আহসান কবীর, সাবেক সম্পাদক এস.এম তৌহিদুর রহমান, প্রেস কাবের সহ-সভাপতি ও লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক যশোরের ভারপ্রাপ্ত সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মিন্টু, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি নিজাম উদ্দিন অমিত, উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আব্দুল খালেক, বর্তমান চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, বিএনপি নেতা রেজাউল ইসলাম কামাল, উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আজগর হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, শহরের বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয়রা অংশ নেন।
লোকসমাজের সিটি এডিটর ও বাংলাভিশন টিভির যশোর জেলা প্রতিনিধি সেখ রাজেক জাহাঙ্গীরের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন লোকসমাজের প্রকাশক, সম্পাদকসহ সকল সাংবাদিক-কর্মচারী। এক শোকবার্তায় লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও বার্তা সম্পাদক শিকদার খালিদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অনুরুপ শোক জানিয়েছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আব্দুল্লাহ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান। এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আরও শোক প্রকাশ করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, চুকনগর প্রেস কাবের সভাপতি এম রুহুল আমীন, সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শংকর ঘোষ, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন, কোষাধ্যক্ষ এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, প্রচার ও দপ্তর সম্পাদক ইমরান হুসাইন, নির্বাহী সদস্য গৌতম রাহা, কবি ইব্রাহিম রেজা, সুমন ব্রহ্ম, গাজী শামীম হোসেন মিঠু, প্রভাষক আব্দুর রাজ্জাক প্রমুখ। শোক প্রকাশ করেছেন কেশবপুর সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সভাপতি জয়দেব চক্রবর্ত্তী, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্মসম্পাদক শেখ শাহিনুর ইসলাম, শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক উৎপল দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবব্রত ঘোষ , তন্ময় মিত্র বাপী, জাহিদ আবেদীন বাবু, মদনসাহা অপু প্রমুখ।





