এসএসসি পরীক্ষা : ডুমুরিয়ায় কাছে নকল রাখার অপরাধে কক্ষ পরিদর্শকের কারাদন্ড, পরীক্ষার্থী বহিষ্কার

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষায় নিজের কাছে নকল রাখার অপরাধে এক কক্ষ পরিদর্শককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিব দাশ জানান,এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে ডুমুরিয়া সদরের এনজিসি অ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনরত কক্ষ পরিদর্শক চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ভোক) হাফিজুর রহমানকে নকলসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়। অপর দিকে চুকনগর হাচানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সে ওই মাদ্রাসারই ছাত্র বলে জানা গেছে।

ভাগ