মঙ্গলবার যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় যশোর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এএমএইচ আলী আর রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিজ্ঞানমেলায় নয় শতাধিক বিজ্ঞানের প্রজেক্ট উপস্থাপন করা হয়। অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে বিজ্ঞানের প্রজেক্টসমূহ দেখেন। মেলা চলাকালীন শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোস্তফা, এইসি। বিজ্ঞানমেলার আয়োজক কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক মো. মখলেচুর রহমান। বিজ্ঞপ্তি।




