আখেরি মুনাজাতের মধ্য দিয়ে নলতায় শেষ হলো ওরস

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে মঙ্গলবার আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক ওরস শরীফ। হজরত শাহছুফী খানবাহাদুর আহছানউল্লা (রহ.)এর ৫৬ তম বার্ষিক ওরছ শরীফের আখেরি মুনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা মিশনের সভাপতি সাবেক মন্ত্রী ডা, আ ফ ম রুহুল হক এমপি। আলোচনা করেন প্রবাসী ড. গোলাম মঈন উদ্দিন (নলতা শরীফ), ভারতের করাই পারসরাই এর খালিদ আহম্মদ, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রাক্তন সভাপতি মুহাম্মদ সেলিমউল্লাহ, মাগুরা থেকে আগত সংসদ সদস্য অ্যাড, সাইফুজ্জাান শেখর, সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। সকাল ৯টায় মুসলিম উম্মাহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. আবু সাঈদ জিহাদী রংপুরী।

ভাগ