স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের যশোর জেলা পর্যায়ের গতকাল সোমবারের দুটি খেলায় জয় পেয়েছে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমী ও নিউ টাউন বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট। দলের প্রথম খেলায় আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমী ৮৭ রানে নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। দ্বিতীয় খেলায় নিউটাউন বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট ১৪ রানে চৌগাছার শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা দুটি যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় টসে হেরে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে। জয়ের জন্য নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় ২৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দ্বিতীয় খেলায় টসে জিতে প্রথমে নিউটাউন বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট ৩২ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। জয়ের জন্য চৌগাছার শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে।




