যশোরে বাড়িতে ডাকাতির ঘটনায় আটক ব্যক্তির স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না গ্রামে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক মাসুদ মোল্যা নামে এক ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আটক মাসুদ মোল্যা মাগুরা জেলার শালিখা উপজেলার হাজরাহাটি গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর গভীর রাতে ভায়না গ্রামের বাসিন্দা কালীদাস অধিকারী ও হরিদাস অধিকারীর বাড়িতে হানা দিয়ে একদল ডাকাত। এ সময় তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি রেখে নগদ দুই লাখ ৯০ হাজার টাকা এবং ১৯ ভরি সোনার অলঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়। এ মামলায় জড়িত সন্দেহে পুলিশ মাসুদ রানাকে আটক করলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

ভাগ