কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য রামনগর গ্রামের অ্যাড. ওমর ফারুকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদজোহর রামনগর পুকুরকুল ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত হয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা অ্যাড. মোহাম্মদ ইসহক, জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না, বর্তমান সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরু-উন নবী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, যুগ্ম সম্পাদক রাজু আহম্মেদ, জেলা ছাত্রদল সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দীন মুকুল, থানা যুবদল নেতা গোলাম রব্বানী, জাহাঙ্গীর হোসেন, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুল আজিজ, সহ-সভাপতি নূর মোহাম্মদ মনু, সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দীন, সাবেক চেয়ারম্যান রেজাউল হাসান, অ্যাড. আফজাল হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান বাবলু, মাসুদুর রহমান শামীম, ইউনিয়ন যুবদল সম্পাদক মাজহারুল ইসলাম রাজিব, প্রচার সম্পাদক আব্দুর রউফ, রবিউল ইসলাম রবি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন, সম্পাদক শেখ হাসানুজ্জামান হাসুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া সামাজিক, রাজনৈতিক ও অসংখ্য নারী-পুরুষ দোয়া মাহফিলে শরিক হন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মুড়লী ইসলামনগর শাহী জামে মসজিদের খতিব মাও. বিল্লাল হুসাইন। উল্লেখ্য, অ্যাড. ওমর ফারুক গত বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন।





