বাগেরহাটে চালককে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মগরা বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ইসহাক হাওলাদার (৪৬) বাদামতলা গ্রামের আবজাল হাওলাদারের ছেলে। বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দীন বলেন, ’রাতে ইসহাক তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর একদল দুর্বৃৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাগেরহাট সদর হাসপাতাল মর্গে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। কে বা কারা এই হত্যার সাথে জড়িত তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে’।

ভাগ