অজ্ঞান পার্টির কবলে এক বাসযাত্রী

স্টাফ রিপোর্টার॥ যশোর-সাতক্ষীরা রুটের বাসের ভেতর অজ্ঞান পার্টির কবলে পড়ে আলাউদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ী ৫০ হাজার টাকা খুঁইয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলাউদ্দিন সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামের আব্দুল আহাদ শেখের পুত্র। ঝাউডাঙ্গা বাজারে ‘আলাউদ্দিন সাইকেল স্টোরের মালিক তিনি।
স্বজনরা জানিয়েছেন, শনিবার সকাল ৯টার দিকে সাইকেলের পার্টস ক্রয় করার জন্যে আলাউদ্দিন লোকাল বাসযোগে যশোর শহরে আসছিলেন। এ সময় তার কাছে ৫০ হাজার টাকা ছিল। বাসের ভেতর অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে অজ্ঞান করে ফেলে এবং কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে বাসটি যশোর শংকরপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে পৌঁছালে অজ্ঞান অবস্থায় দেখে অন্য যাত্রীরা আলাউদ্দিনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে দেন। তার অবস্থা গুরুতর।

ভাগ