স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের যশোর জেলা পর্যায়ের গতকাল রোববারের দুটি খেলায় জয় পেয়েছে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল। দিনের প্রথম খেলায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ৩ উইকেটে বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। দ্বিতীয় খেলায় কালেক্টরেট স্কুল ১১৭ রানের বড় ব্যবধানে মুসলিম একাডেমি পরাজিত করে। খেলা দুটি যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দ্বিতীয় খেলায় টসে হেরে কালেক্টরেট স্কুল ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ১ বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। মুসলিম একাডেমি জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬৮ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে।




