যশোর শহরের ইলেক্ট্রনিক কর্নারে দুঃসাহসিক চুরি

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের এম এম আলী রোডের ইলেক্ট্রনিক কর্নারে দুঃসাহসিক চুরি হয়েছে। অজ্ঞাতনামা চোরেরা ওই দোকানে হানা দিয়ে সাড়ে ৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।  দোকান মালিক সাইফুল হকের অভিযোগ, প্রতিদিনের ন্যায় গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এসে দেখেন দোকানের সার্টারের তালা ভাঙ্গা। পরে ভেতরে ঢুকে দেখতে পান নগদ ২ লাখ ৫৫ হাজার টাকা এবং মালামালসহ ৮ লাখ ২০ হাজার ৯৭০ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় গত শনিবার রাতে তিনি কোতয়ালি থানায় মামলা করেছেন।

ভাগ