স্টাফ রিপোর্টার॥ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল শনিবার টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসন মো. নূর-ই-আলম। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবীব। আলোচনা সভায় সংগঠনের সভাপতি ড. শাহনাজ পারভীনের সভপতিত্বে বক্তব্য রাখেন কবি কাসেদুজ্জামান সেলিম, কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, প্রমুখ। পরে প্রধান অতিথি অন্যান্য অতিদিদের নিয়ে ৬ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধিত ব্যক্তিরা হলেন- অ্যাড. রবিউল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তসদিকুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক আবুল কালাম আজাদ, ক্রীড়া ব্যক্তিত্ব ইফতেখার আলম, নৃত্য শিল্পী সঞ্জীব চক্রবর্তী ও কবি মরণোত্তর কবি নাজমুল হক নজীর। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।





