বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারবান্দি জীবনের ২য় বর্ষপূর্তিতে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে আজ রোববার বেলা ৩টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান।





